উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
লেখা বড়/ছোট করুন:

সরকার সাংবাদিক কাজী জেসিনকে এক বছরের চুক্তিতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, কাজী জেসিনকে অন্য যেকোনো প্রতিষ্ঠান, পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর বর্তমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।

একইসঙ্গে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বিটিভির মহাপরিচালক পদে চুক্তিতে নিয়োজিত মো. মাহবুবুল আলমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!