উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন
লেখা বড়/ছোট করুন:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় চীন বলেছে, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।'

চীনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বেইজিং। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎমুখী চীন-বাংলাদেশ সম্প্রদায় যৌথভাবে গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত চীন। বার্তায় আশা প্রকাশ করা হয়, দুই দেশের এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও চীন এবং উভয় দেশের জনগণ আরও বেশি সুফল লাভ করবে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!