তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে আচমকা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পরে রাত আড়াইটার দিকে তা নিষ্ক্রিয় করে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
এদিকে পালিয়ে যাওয়া দুই দুর্বৃত্তকে শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। যান চলাচল নিয়ন্ত্রণসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!