উৎসবের রঙে সাজছে...
জাতীয়

ঢাকা আলিয়া মাদরাসায় ফের উত্তেজনা, পুলিশ মোতায়েন

ঢাকা আলিয়া মাদরাসায় ফের উত্তেজনা, পুলিশ মোতায়েন
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদরাসায় ফের সংঘাতের আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) মাদরাসার আল্লামা কাশগরী (রহ.) হলসংলগ্ন মূল সড়কের পাশ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে শনিবারও মাদরাসা এলাকায় উত্তেজনা তৈরি হয়। শিবিরের পক্ষ থেকে মাদরাসায় প্রবেশের ঘোষণা দেওয়ায় সম্ভাব্য সংঘাত এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বকশীবাজার মোড়, আলিয়া মাদরাসা সড়ক এবং মাদরাসার গেটের সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। একটি পক্ষ শনিবার মাদরাসায় প্রবেশের ঘোষণা দেয়ায় সংঘর্ষের আশঙ্কা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত মঙ্গলবার (৪ আগস্ট) আলিয়া মাদরাসার একমাত্র আবাসিক হল আল্লামা কাশগরী (রহ.) হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!