উৎসবের রঙে সাজছে...
জাতীয়

ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ জনের মধ্যে ৫৫ জনের জিপিএ-৫

ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ জনের মধ্যে ৫৫ জনের জিপিএ-৫
লেখা বড়/ছোট করুন:

ফেনী গার্লস ক্যাডেট কলেজ চলতি বছরের এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন জিপিএ-৫ পেয়েছেন।

এ বছর এ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি, যা গত বছরও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কলেজটির ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছিলেন।

সোমবার (১০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ফলাফলের কথা জানানো হয়। ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের ১৮তম ইনটেকের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ এস এম ফয়সল পিএসসি।

অধ্যক্ষ জানান, চমৎকার এই ফলাফলের পেছনে সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদান ও প্রেরণা এবং ক্যাডেটদের অবিরাম অধ্যবসায়কে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ক্যাডেট কলেজে অনুসরণকৃত শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির ফলেই ক্যাডেটরা প্রতি বছর একাডেমিকে দৃষ্টান্তমূলক ফল করে আসছে।

প্রেস বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ আরও জানান, ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রমাণ করে আসছে। ক্যাডেটদের আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার আশাবাদ ব্যক্ত করে এ আনন্দঘন দিনে ক্যাডেট ও তাদের অভিভাবকদের কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!