আগামী বছর জুলাইয়ের মধ্যেই ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ নিয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, নির্বাচনের তফসিল-তারিখ ইসি-ই নির্ধারণ করবে।
বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ১০০ কোটি টাকা দেবে দেশটি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!