দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর অববাহিকায় অবিরাম বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বুধবার (২৯ এপ্রিল) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েক দিনে এই পরিস্থিতি আরও অবনতি হতে পারে, যা সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনাসহ অন্তত ৬টি জেলায় প্রাক-মৌসুমি বন্যার ঝুঁকি তৈরি করেছে। বর্তমানে নেত্রকোনার ধলাই-কংস, সোমেশ্বরী এবং মৌলভীবাজারের মনু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা-কুশিয়ারা নদীর পানিও দ্রুত বাড়ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন উত্তর-পূর্বাঞ্চল ও সংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চলেও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
উজানের ঢল ও বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, দেশের ৬ জেলায় বন্যার শঙ্কা
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!