উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রাজধানীর ১১ পাম্পে ২৮ এপ্রিল থেকে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

রাজধানীর ১১ পাম্পে ২৮ এপ্রিল থেকে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ (Fuel Pass) অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল থেকে ঢাকার নির্দিষ্ট ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের এই অ্যাপের মাধ্যমেই জ্বালানি সংগ্রহ করতে হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরীক্ষামূলকভাবে চালু করা এই পদ্ধতিটি পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই ১১টি পাম্পের মধ্যে রয়েছে—শাপলা চত্বরের করিম এন্ড সন্স, মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ, উত্তরায় মাসুদের হাসান ফিলিং স্টেশন, তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সততা এন্ড কোম্পানী ও কামাল ট্রেডিং এজেন্সি, মিরপুর-১৪-এর মেসার্স দিপ্ত ফিলিং স্টেশন, গাবতলীর মেসার্স এস.পি. ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন, উত্তরার সেবা গ্রীন ফিলিং স্টেশন, মিরপুর-০২-এর স্যাম এসোসিয়েটস এবং কালশী রোডের সুমাত্রা ফিলিং স্টেশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এর ফলে জ্বালানি বন্টন ও ব্যবহার ট্র্যাকিং করা সহজ হবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!