উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রাজধানীতে মোটরসাইকেলে তেল নিতে লাগবে ‘ফুয়েল পাস’, ৬৮টি ফিলিং স্টেশনের তালিকা প্রকাশ

রাজধানীতে মোটরসাইকেলে তেল নিতে লাগবে ‘ফুয়েল পাস’, ৬৮টি ফিলিং স্টেশনের তালিকা প্রকাশ
লেখা বড়/ছোট করুন:

ঢাকা মেট্রোপলিটন এলাকার মোট ৬৮টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে ‘ফুয়েল পাস’ অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (৪ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়। নতুন এই নিয়ম অনুযায়ী, মোটরসাইকেল চালকদের এখন থেকে এই ৬৮টি নির্ধারিত পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করতে হলে অবশ্যই অ্যাপটি ব্যবহার করতে হবে। তালিকায় সোনার বাংলা সার্ভিস স্টেশন (আসাদগেট), ট্রাস্ট ফিলিং স্টেশন (তেজগাঁও), গুলশান সার্ভিস স্টেশন (মহাখালী) এবং মেঘনা মডেল পাম্পসহ (শাহবাগ) রাজধানীর গুরুত্বপূর্ণ সব পাম্প অন্তর্ভুক্ত রয়েছে। জ্বালানি সাশ্রয় ও তদারকি জোরদার করার লক্ষ্যে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। চালকদের সুবিধার্থে নির্ধারিত ফিলিং স্টেশনগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!