দেশে মে মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন—সবগুলো জ্বালানিই আগের নির্ধারিত দামে বিক্রি হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়-এর জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মে মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা নির্ধারিত থাকবে। পাশাপাশি কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে গত ১৮ এপ্রিল দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়। সে সময় ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
একই সঙ্গে অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। এই নতুন মূল্যহার ১৯ এপ্রিল থেকে কার্যকর হয় এবং মে মাসেও তা বহাল রাখা হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!