উৎসবের রঙে সাজছে...
জাতীয়

গাইবান্ধার সাদুল্লাপুরে আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুরে আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
লেখা বড়/ছোট করুন:

গাইবান্ধার সাদুল্লাপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের উপজেলা শাখার সহ-সভাপতি ও দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন মন্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিমপাড়ার ‘তালের তল’ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার মনোয়ার হোসেন মন্ডলের বিষয়ে তদন্ত চলছে।

গ্রেপ্তার মনোয়ার হোসেন মন্ডল জীম উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা (মণ্ডলপাড়া) গ্রামের ডিপটি মণ্ডলের ছেলে।

সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসানুল কবির জানান, শুক্রবার সন্ধ্যায় সাদুল্লাপুর থানার পুলিশের একটি দল পশ্চিমপাড়ার তালের তল এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থান করা মনোয়ার হোসেন মন্ডল জীমকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!