রাজধানীতে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজি ও গ্যাসচালিত যানবাহনের চালকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও তারা কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। এতে একদিকে যেমন তাদের আয় কমছে, অন্যদিকে মালিকের দৈনিক জমা ও সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
রাজধানীর বিভিন্ন গ্যাস পাম্প ঘুরে দেখা গেছে, সিএনজি ও গ্যাসচালিত যানবাহনের দীর্ঘ লাইন। চালকরা অভিযোগ করেছেন, কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। তারা আরও জানান, সরকার অনুমোদিত গ্যাসের চাপের অর্ধেকও পাচ্ছেন না সিএনজি স্টেশনগুলো।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সবাই।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!