উৎসবের রঙে সাজছে...
জাতীয়

আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার

আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার
লেখা বড়/ছোট করুন:

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে শনিবার (২৪ অক্টোবর) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫১তম সভায় এর অনুমোদন দেওয়া হয়।

এদিন সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়। পরে আলোচনা শেষে কমিটি প্রস্তাব দুটি অনুমোদনের সুপারিশ করে। এর মধ্যে প্রথম প্রস্তাবে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসারে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫ কার্গো এলএনজি কেনার অনুমোদনের প্রস্তাব করা হয়। সেই সঙ্গে উভয় পক্ষের সম্মতিতে প্রয়োজন হলে অতিরিক্ত কার্গো কেনার অনুমোদনও চাওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্য থেকে এমএমবিটিইউ এলএনজির দাম হবে শূন্য দশমিক ১৭ মার্কিন ডলার কম। এ ক্ষেত্রে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সভায় উত্থাপিত দ্বিতীয় প্রস্তাবে বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার অনুমোদনের প্রস্তাব করা হয়। কার্গোটি ২০২৬ সালের ২০ ডিসেম্বরের জন্য নির্ধারিত। এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তিতে উল্লিখিত দরের চেয়ে ভিন্ন দামে এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে।

এই প্রস্তাব অনুযায়ী, জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্য থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম হবে শূন্য দশমিক ১০ মার্কিন ডলার কম। এই প্রস্তাবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!