উৎসবের রঙে সাজছে...
জাতীয়

সংসদে সামান্য বাহানায় যেন ওয়াকআউট না করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে সামান্য বাহানায় যেন ওয়াকআউট না করি: স্বরাষ্ট্রমন্ত্রী
লেখা বড়/ছোট করুন:

বিরোধী দলকে সামান্য বাহানায় জাতীয় সংসদ থেকে ওয়াকআউট না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের ওয়াকআউট ঘোষণার পর তিনি এই আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই সংসদকে আমরা জীবন্ত রাখি, ভাইব্রেন্ট করি, সমস্ত আলাপ-আলোচনা এখানেই করি এবং সামান্য বাহানায় যেন কথায় কথায় ওয়াকআউট না করি। এতে ক্ষতি হবে গণতন্ত্রের। এই সংসদকে যদি কার্যকর করতে না পারি, তাহলে গণতন্ত্রে বারবার হোঁচট খাবে।'

তিনি আরও বলেন, 'বিরোধী-সরকারি দল সবাই মিলে সব ইস্যুতে আলাপ-আলোচনা করে আইন প্রণয়ন করবে—এটাই ছিল জুলাই অভ্যুত্থানের আমাদের প্রত্যাশা। আসুন জনগণের সামনে এমন একটি পার্লামেন্ট উপস্থাপন করি, যেখানে সরকারি ও বিরোধী দল এখানেই তর্ক-বিতর্ক ও সমাধান করবে।'

সংসদ থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি জানান, বিল উত্থাপনে কোনো ব্যত্যয় করা হয়নি; বিল উপস্থাপনের পর আলাপ-আলোচনার সুযোগ আছে। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিয়ে বিরোধী দলই জনগণের সঙ্গে প্রতারণা করেছে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!