উৎসবের রঙে সাজছে...
জাতীয়

হাসপাতাল থেকে তুলে নিয়ে বৃদ্ধাকে দফায় দফায় সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

হাসপাতাল থেকে তুলে নিয়ে বৃদ্ধাকে দফায় দফায় সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
লেখা বড়/ছোট করুন:

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে এক বৃদ্ধা নারীকে তুলে নিয়ে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন—রিকশাচালক মো. বেলাল সিকদার ও মোটরসাইকেলচালক মো. নাসির মল্লিক। ঘটনাটি ঘটে সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন ওই বৃদ্ধা নারীকে অভিযুক্তরা চা খাওয়ানোর কথা বলে ডেকে নেন। পরে তাকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে ওই নারী হাসপাতালে ফিরে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ঝালকাঠি সদর থানায় জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। পরে দুইজনকে আটক করা হয়। ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে জানানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!