উৎসবের রঙে সাজছে...
জাতীয়

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দল নেতা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ ও কুপিয়ে জখম

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দল নেতা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ ও কুপিয়ে জখম
লেখা বড়/ছোট করুন:

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার জয়নগর কিন্ডারগার্টেনের সামনের সড়কে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম প্রাইভেটকারে করে জয়নগরে নিজ বাড়ি ফিরছিলেন। জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার গাড়ির সামনে থেকে গুলি ছোড়েন। গুলির পর গাড়িটি থেমে গেলে তারা শরিফকে গাড়ি থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলায় তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঈশ্বরদী উপজেলা জিয়া সাংস্কৃতিক সংসদের (জাসাস) সাধারণ সম্পাদক এনামুল হক জানান, শরিফুল ইসলাম শরিফের অবস্থা আশঙ্কাজনক।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!