উৎসবের রঙে সাজছে...
জাতীয়

কোচিং সেন্টারের সঙ্গে জড়িত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা

কোচিং সেন্টারের সঙ্গে জড়িত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা
লেখা বড়/ছোট করুন:

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা প্রত্যক্ষ বা ডিজিটাল বাণিজ্যিক কোচিং সেন্টারের সঙ্গে জড়িত হতে পারবেন না বলে পরিপত্র জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। সোমবার (২৪ আগস্ট) বিচার শাখার রেজিস্টার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখতে এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখতে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং কার্যক্রমে সম্পৃক্ততার বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী—সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক কোচিং কার্যক্রমের সঙ্গে জড়িত হতে পারবেন না; তাঁর নাম, পদবি, ছবি বা পরিচয় কোচিংয়ের প্রচার-প্রচারণায় ব্যবহার করতে বা অনুমোদন করতে পারবেন না; বিচারিক দায়িত্বের সুবাদে প্রাপ্ত গোপনীয় তথ্য কোচিংয়ে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করতে পারবেন না; এবং বাণিজ্যিক কোচিংয়ের জন্য শিক্ষাসামগ্রী প্রস্তুত, সম্পাদন, প্রকাশ বা সরবরাহ করতে পারবেন না।

পরিপত্রের কোনো বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা সংক্রান্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!