বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ।
জানা গেছে, হেপাটাইটিস এ ও ই সংক্রমণের কারণে তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় ভারতের চেন্নাইয়ে।
সেখানে কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন কারিনা। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমধর্মী কনটেন্ট ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে অল্প সময়েই জনপ্রিয়তা পান কারিনা কায়সার। অভিনয়, নির্মাণ ও চিত্রনাট্য লেখাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকা, সহকর্মী ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্মরণ করছেন তার হাসিখুশি ও প্রাণবন্ত ব্যক্তিত্বকে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!