উৎসবের রঙে সাজছে...
জাতীয়

খুলনার বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে রক্তাক্ত যুবকের মরদেহ উদ্ধার

খুলনার বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে রক্তাক্ত যুবকের মরদেহ উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের দশ গেট এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় স্থানীয়রা বিদ্যুতের খুঁটির পাশে থাকা পরিত্যক্ত ঘরটির ভেতরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের বয়স আনুমানিক ২৯ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো ও শক্ত বস্তু দিয়ে আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত জখম রয়েছে। পুলিশের ধারণা, মঙ্গলবার (২১ জুলাই) কোনো এক সময় তাকে হত্যা করে ওই পরিত্যক্ত ঘরে ফেলে রাখা হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!