উৎসবের রঙে সাজছে...
জাতীয়

কুষ্টিয়া কোর্টস্টেশন এলাকায় বোমাতঙ্ক, ব্যাগে ইটের টুকরো উদ্ধার

কুষ্টিয়া কোর্টস্টেশন এলাকায় বোমাতঙ্ক, ব্যাগে ইটের টুকরো উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

কুষ্টিয়ার কোর্টস্টেশন এলাকায় বোমা সদৃশ বস্তু পাওয়ার খবরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোর্ট স্টেশনে নকশিকাঁথা কাউন্টারের পাশে দুটি বোমা সদৃশ ব্যাগ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রাখে। প্রায় আড়াই ঘণ্টা পর পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হোসাইন ঘটনাস্থলে এসে ব্যাগ দুটি খুলে দেখতে পান, তাতে কয়েকটি ইটের টুকরো রাখা ছিল।

জিআরপি থানার অফিসার ইনচার্জ হোসাইন জানান, ‘ব্যাগ দুটি দেখে মনে হয়েছে স্টেশন থেকে পাওয়া ব্যাগে বোমা নয়। স্থানীয়দের উপস্থিতিতে নিজেই ব্যাগটি খুলে দেখতে পাই ব্যাগে আসলে বোমা জাতীয় কিছুই নেই, কয়েকটি ইটের টুকরা দেখা যায়।’

বোমা সদৃশ বস্তু উদ্ধারের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত এটি কোনো বিস্ফোরক নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!