কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার এ ঘটনা ঘটে।
এ সংক্রান্ত একটি ভিডিওক্লিপ আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অগ্নিসংযোগের সময় ‘আমরা এই জুলাই মানি না, কখনও মানব না’ ও ‘শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশা আল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসব’—এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।
ঘটনা জানাজানি হলে আজ দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!