উৎসবের রঙে সাজছে...
জাতীয়

এলপি গ্যাসের দাম অপরিবর্তিত, নতুন হার ঘোষণা বিইআরসি

এলপি গ্যাসের দাম অপরিবর্তিত, নতুন হার ঘোষণা বিইআরসি
লেখা বড়/ছোট করুন:

মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ভোক্তা পর্যায়ে এক হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৩ মে) সংস্থাটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়, যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানায়, চলতি মাসে এলপিজির দামে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে গত এপ্রিল মাসে দুই দফা মূল্য সমন্বয় করা হয়েছিল। প্রথমে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে তা ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করা হয়।

অন্যদিকে, মে মাসে অটোগ্যাসের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫২ পয়সা, যা আগের তুলনায় ২ পয়সা বেশি।

এর আগে এপ্রিল মাসেও অটোগ্যাসের দাম দুই দফায় বাড়ানো হয়েছিল। ২ এপ্রিল ১৭ টাকা ৯৪ পয়সা বৃদ্ধি করে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ৮৯ টাকা ৫০ পয়সা।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!