উৎসবের রঙে সাজছে...
জাতীয়

মেহেরপুরে চাঁদাবাজির প্রতিবাদে কাঁচাবাজার বন্ধ, সড়কে ব্যবসায়ীদের অবস্থান

মেহেরপুরে চাঁদাবাজির প্রতিবাদে কাঁচাবাজার বন্ধ, সড়কে ব্যবসায়ীদের অবস্থান
লেখা বড়/ছোট করুন:

মেহেরপুর শহরের প্রধান কাঁচাবাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। অবৈধ টোল ও চাঁদাবাজির মাধ্যমে হয়রানির প্রতিবাদে সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে তারা বাজারের সব দোকানপাট বন্ধ রেখে সড়কে অবস্থান নেন।

এতে শহরের সবচেয়ে বড় এই বাজারের স্বাভাবিক বেচাকেনা পুরোপুরি বন্ধ হয়ে যায়। খালি হাতে ফিরে যাচ্ছেন ক্রেতারাও।

ব্যবসায়ীরা জানান, সরকার নির্ধারিত খাজনার অতিরিক্ত অর্থ আদায়, চাঁদাবাজিসহ নানা উপায়ে তারা হয়রানির শিকার হচ্ছেন। বিষয়টি সমাধানে আল্টিমেটাম দেওয়া হলেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা রাস্তায় নেমেছেন।

সরেজমিনে দেখা যায়, শত শত ব্যবসায়ী কাঁচাবাজারের সব দোকান বন্ধ রেখে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

তাদের অভিযোগ, ইজারাদাররা ক্ষমতার প্রভাব খাটিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল ও চাঁদা আদায় করছেন। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।

অন্যদিকে, বাজার বন্ধ থাকায় ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমস্যার দ্রুত সমাধান ও বাজারের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!