উৎসবের রঙে সাজছে...
জাতীয়

মির্জা ফখরুল পেলেন ২৫৫, কর্নেল অলি পেলেন ৮৮ ভোট

মির্জা ফখরুল পেলেন ২৫৫, কর্নেল অলি পেলেন ৮৮ ভোট
লেখা বড়/ছোট করুন:

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

সিইসি জানান, মোট ভোটার ৩৪৯ জন। মুদ্রিত ব্যালট ৩৪৯টির মধ্যে ব্যবহৃত হয়েছে ৩৪৩টি, অব্যবহৃত ৬টি। ৪টি ব্যালট ত্রুটির কারণে প্রতিস্থাপন করা হয়। বৈধ ব্যালটে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট এবং বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট।

ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের হাতে লাল গোলাপ তুলে দিয়ে অভিনন্দন জানান। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানও তাকে অভিনন্দন জানিয়ে কোলাকুলি করেন। পরে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ অন্য সংসদ সদস্যরাও একে একে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

এর আগে দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, মির্জা ফখরুল ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!