উৎসবের রঙে সাজছে...
জাতীয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
লেখা বড়/ছোট করুন:

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি জানান, বৈধ ব্যালটে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট এবং বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫টি ভোট। সর্বোচ্চ ভোট পেয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতির হাতে একটি লাল গোলাপ তুলে দিয়ে তাকে অভিনন্দন জানান। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানও তাকে অভিনন্দন জানিয়ে কোলাকুলি করেন। পরে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ অন্য সংসদ সদস্যরাও একে একে তাকে অভিনন্দন জানান।

এর আগে দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, মির্জা ফখরুল ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়, যেখানে নির্বাচন কমিশনের সদস্য, চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। গণনা শেষে সিইসি ফলাফল ঘোষণা করেন।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!