উৎসবের রঙে সাজছে...
জাতীয়

নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার
লেখা বড়/ছোট করুন:
কক্সবাজারের উখিয়া সীমান্ত সংলগ্ন নাফ নদীতে বিজিবির সঙ্গে একটি সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বিদেশি রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বুধবার (৩ জুন) দুপুরের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ বাহারপাড়া এলাকার সীমান্তবর্তী নাফ নদীর শূন্য লাইনের কাছে মিয়ানমার থেকে জেলের বেশে হঠাৎ করে নৌকাযোগে কয়েকজন অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় টহলরত বিজিবির বিশেষ দল তাৎক্ষণিকভাবে নদী সংলগ্ন বেড়িবাঁধে অবস্থান নেয় এবং অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের ওপরগুলি বর্ষণ করে। পরবর্তীতে সশস্ত্র গ্রুপটি কয়েক রাউন্ড ফায়ার করে নৌকা রেখে নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল তাদের অবস্থানরত নৌকাটি আটক করে তল্লাশি চালিয়ে ১টি জি থ্রি রাইফেল, ৩টি জি থ্রি খালি ম্যাগাজিন, ৩টি খালি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ডগুলি, ১টি মোবাইল, ২টি এয়ারটেল সিম, চার হাজার পিস ইয়াবাসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় সীমান্তে বিজিবির জনবল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে বসবাসরত জনসাধারণ এবং জেলেদের জান-মালের নিরাপত্তায় বিজিবি প্রস্তুত রয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!