উৎসবের রঙে সাজছে...
জাতীয়

তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম

তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম
লেখা বড়/ছোট করুন:

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থেই একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বর্তমান সংসদের সংবিধান সংশোধন কমিটি যতই ভালো সংশোধনী আনুক না কেন, ভবিষ্যতে তা বাতিল করে বর্তমান সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়কালকে অবৈধ ঘোষণা করা হতে পারে ।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন ।

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ যেভাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘অবৈধ ক্ষমতা দখলদার’ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতিতে তারেক রহমানকেও পড়তে হতে পারে। তার মতে, বর্তমান সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকার বর্তমান সরকারের কর্মকাণ্ড ও অন্তর্বর্তী সরকারের সময়কালকে অবৈধ ঘোষণার উদ্যোগ নিতে পারে ।

পুরোনো রাজনৈতিক ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “তারেক রহমানের ভালোর জন্যই আমরা বলছি, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে পুরোনো সংসদ, পুরোনো অবৈধ সরকার এবং পুরোনো ফ্যাসিস্ট সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতা থেকে বের হয়ে বাংলাদেশে নতুনভাবে গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করুন ।”


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!