উৎসবের রঙে সাজছে...
জাতীয়

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
লেখা বড়/ছোট করুন:

যত বাধা-বিপত্তিই আসুক, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই লংমার্চে বাধা দেওয়া হলে ৬ দফার দাবি এক দফায় পরিণত হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নতুন করে দেশে স্বৈরাচার প্রতিষ্ঠার পথ বন্ধ করে দিতেই ১১ দলের এই লংমার্চ। জনগণের অধিকার আদায়ে দলে দলে এই কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সরকার যদি এই কর্মসূচিতে বাধা দেয়, তাহলে আন্দোলনের ৬ দফা দাবি এক দফায় পরিণত হবে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ—ছয় দফা দাবিতে এই লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।

লংমার্চের পথে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাক স্ট্যান্ড, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা এবং চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!