উৎসবের রঙে সাজছে...
জাতীয়

সংসদ অধিবেশন থেকে বিরোধীদলের ওয়াকআউট

সংসদ অধিবেশন থেকে বিরোধীদলের ওয়াকআউট
লেখা বড়/ছোট করুন:

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের সমালোচনা করে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধীদল।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে স্পিকারের কাছে কথা বলার অনুমতি চান এবং অনুমতি পেয়ে বিল দুটির সমালোচনা করে ওয়াকআউটের ঘোষণা দেন। তিনি বলেন, এই বিলগুলোর বিষয়ে তারা আগেই অবস্থান স্পষ্ট করেছিলেন। মানবাধিকার কমিশন বিলে আইনের দ্বৈতপ্রয়োগ রয়েছে—সাধারণ নাগরিকের বিরুদ্ধে সরাসরি তদন্ত করা গেলেও কোনো বাহিনী মানবাধিকার লঙ্ঘন করলে জবাব চেয়ে অপেক্ষা করতে হবে, যা গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রীয় কর্মচারীরাও নাগরিক, একই অপরাধে ভিন্ন আচরণ হতে পারে না।

তিনি বলেন, 'আমরা আগেই বলেছি এসব আইন দুর্বল ফর্মে আনা হচ্ছে। এজন্য আমরা এই আইনের পাস করায় অংশীদার হবো না। সেই জায়গা থেকে আমরা আবারও আমাদের অবস্থান স্পষ্ট করছি এবং আলোচনায় অংশগ্রহণ না করে ওয়াকআউট করছি।'

এরপর একে একে বিরোধীদলীয় সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!