উৎসবের রঙে সাজছে...
জাতীয়

পরকীয়ার অভিযোগে সালিশে প্রবাসীর স্ত্রীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

পরকীয়ার অভিযোগে সালিশে প্রবাসীর স্ত্রীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল
লেখা বড়/ছোট করুন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই নারীর চুলের খোঁপা ধরে পিঠে জুতা দিয়ে আঘাত করতে দেখা যায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে।

গত সোমবার বিকেলে মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে কথিত পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এই সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে গ্রামের ছোট-বড় অনেক মানুষ উপস্থিত ছিলেন। সেখানেই ওই নারীকে শাস্তি দেওয়ার নামে জুতাপেটার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের সবজি বিক্রেতা বিল্লাল হোসেন নামে এক যুবকের সঙ্গে ওই নারীর কথিত অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে সালিশ বসানো হয়। আগের রাতে তাদের আটক করা হয়েছিল বলে জানান স্থানীয়রা। পরে বিষয়টি মীমাংসার জন্য এই সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে ওই নারী ও সংশ্লিষ্ট পুরুষকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পুরুষের শাস্তির কোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েনি, অথচ নারীকে জুতাপেটার ভিডিও ছড়িয়ে পড়ার পরই বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

স্থানীয়দের অভিযোগ, সালিশের নামে প্রকাশ্যে একজন নারীকে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিডিওটি ছড়িয়ে পড়ায় ওই নারী ছাড়াও তার পরিবারের সদস্যরা সামাজিকভাবে বিব্রত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান তারা। উল্লেখ্য, ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসী।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!