উৎসবের রঙে সাজছে...
জাতীয়

পার্কিং নিয়ে বাগবিতণ্ডার জেরে প্রাইভেটকার থেকে যুবকের গুলিবর্ষণ, ভিডিও ভাইরাল

পার্কিং নিয়ে বাগবিতণ্ডার জেরে প্রাইভেটকার থেকে যুবকের গুলিবর্ষণ, ভিডিও ভাইরাল
লেখা বড়/ছোট করুন:

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পার্কিং নিয়ে বাগবিতণ্ডার জেরে একটি প্রাইভেটকার থেকে যুবকের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাইভেটকার থেকে এলোপাতাড়ি গুলি বর্ষণের একটি ২৬ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ঘটনার সময় গুলির বিকট শব্দে স্থানীয় ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে সড়কের ওপর এলোপাতাড়ি করে রেখে চা খেতে নামেন এক যুবক ও তরুণী। এ নিয়ে স্থানীয় টিপু খানের (২১) সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ওই যুবক গাড়ি থেকে পিস্তল বের করে টিপু খানকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

ভুক্তভোগী টিপু খান জানান, তিনি বন্ধুদের সঙ্গে ওই এলাকায় বসে ছিলেন। হঠাৎ একটি প্রাইভেটকার এসে সড়কের ওপর এলোপাতাড়ি করে থামলে তিনি গাড়িটি সুন্দরভাবে পার্কিং করার পরামর্শ দেন। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে তর্কাতর্কি শুরু করেন এবং একপর্যায়ে গাড়ি থেকে পিস্তল বের করে গুলি করেন। তিনি তাৎক্ষণিকভাবে সরে যাওয়ায় প্রাণে বেঁচে যান।

গুলিবর্ষণকারী যুবকের নাম-পরিচয় ও প্রাইভেটকারের নম্বর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তাদের বাড়ি গোপালগঞ্জে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবুও বিষয়টি খোঁজখবর নেওয়া হবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!