উৎসবের রঙে সাজছে...
জাতীয়

গুম-খুনের শিকার ও জুলাই শহিদ-আহত পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রধানমন্ত্রীর

গুম-খুনের শিকার ও জুলাই শহিদ-আহত পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রধানমন্ত্রীর
লেখা বড়/ছোট করুন:

গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত হওয়া পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জনের হাতে নিজেই নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা; জুলাই অভ্যুত্থানে দৃষ্টিশক্তিহীন আহত যোদ্ধা আলাল আহমেদ, শহিদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহিদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলম।

নিয়োগপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!