প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তঃসংসদীয় ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আনন্দা ফিলিপ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে আইপিইউ সেক্রেটারি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ও উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। প্রধানমন্ত্রী আইপিইউ-এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেন এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে সংস্থাটির ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!