উৎসবের রঙে সাজছে...
জাতীয়

কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কী করতে হবে আইনে বলা আছে: প্রধানমন্ত্রী

কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কী করতে হবে আইনে বলা আছে: প্রধানমন্ত্রী
লেখা বড়/ছোট করুন:

দেশের বিদ্যমান বিভিন্ন সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বহু মানুষ বিদ্যুৎ-জ্বালানি সংকটে কষ্ট পাচ্ছে—সেটি অস্বীকার করছি না। বিএনপি জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে এ বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, তবে বাস্তবায়নে কিছু সময় প্রয়োজন। তিনি বিদ্যুৎ-জ্বালানির কারণে মানুষের সাময়িক ভোগান্তির জন্য দলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেন।

তিনি বলেন, স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যার কারণে মানুষ কষ্ট ভোগ করছে, তবে অজুহাত না দিয়ে বাস্তবতা তুলে ধরতে চায় সরকার। বিএনপি প্রতিষ্ঠার শুরু থেকেই লক্ষ্য দেশকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখা।

হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তি ছড়িয়ে যারা অরাজকতা তৈরির চেষ্টা করছেন—আমি পরিষ্কারভাবে বলতে চাই, গণতন্ত্রের নীতি-নৈতিকতা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে দেশের আইনে বলা আছে কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!