উৎসবের রঙে সাজছে...
জাতীয়

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআই’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া পুলিশ লাইন্স থেকে এএসআই’র ঝুলন্ত মরদেহ উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

বগুড়া প্রতিনিধি: বগুড়া পুলিশ লাইন্সের ভেতর থেকে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কর্মকর্তার নাম মো. আরিফুল ইসলাম (৩৮)। তিনি জেলা পুলিশের বেতার শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

​শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পুলিশ লাইন্সের অভ্যন্তরে এএসআই আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। খবর পাওয়ার পরপরই বগুড়ার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সেখান থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে নিচে নামানো হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র মো. আতোয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এএসআই আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

​মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা জানান, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!