উৎসবের রঙে সাজছে...
জাতীয়

আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি, দেয়া হবে গার্ড অব অনার

আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি, দেয়া হবে গার্ড অব অনার
লেখা বড়/ছোট করুন:

আজ (রোববার, ২৩ আগস্ট) প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান নির্বাচন কমিশনার তাকে বিজয়ী ঘোষণা করেন এবং পরদিন তিনি শপথ নেন। শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!