উৎসবের রঙে সাজছে...
জাতীয়

আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী
লেখা বড়/ছোট করুন:

আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়সহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে দুই নেতার।

এছাড়াও চার দিনের সফরে জাপানের বহুজাতিক কোম্পানি, উন্নয়ন সংস্থা ও খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক এবং কারখানা পরিদর্শন করবেন তিনি।

আগামী পাঁচ বছরে জাপান থেকে ১২টি খাতে ১৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ আনার পরিকল্পনা সরকারের। সফরে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক চুক্তি হতে পারে।

এর আগে সোমবার জাপান পৌঁছে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাইকা, জেবিসিসিইসি ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল। বৈঠকে বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!