জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর কাজুহিকো আমাকাওয়ার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ঢাকায় জেবিআইসির কার্যালয় খোলার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় টোকিওর ইম্পেরিয়াল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদারে জেবিআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঢাকায় কার্যালয় খুললে জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ হবে এবং তথ্যসেবা পাওয়া যাবে।
জেবিআইসি গভর্নর বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, জ্বালানি ও শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!