চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাতে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
সফরসূচি অনুযায়ী, রাত ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে সফরের শেষ দিনে তিনি শিনকানসেন বা বুলেট ট্রেনে টোকিও থেকে নাগোয়া যান এবং সেখানে টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করেন। এছাড়া টয়োটা সুসো করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তোশিমিৎসু ইমাইয়ের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন এবং টয়োটা কমেমোরেটিভ মিউজিয়াম অব ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি পরিদর্শন করেন।
জাপান সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি ও একটি অভিপ্রায়পত্র সই হয়েছে। এছাড়া বেসরকারি খাতে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!