উৎসবের রঙে সাজছে...
জাতীয়

সাভারে এসআই আলতাফ হত্যা: র্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

সাভারে এসআই আলতাফ হত্যা: র্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪
লেখা বড়/ছোট করুন:

সাভারে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মুন্সিগঞ্জের লঞ্চঘাট ও পার্শ্ববর্তী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—আলাউদ্দিন, সিহাদ, মিজান ও আপন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ নিয়ে ১৫ আসামির মধ্যে র্যাব মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে।

র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার জিহাদ ও আপন কিশোর গ্যাংয়ের নেতৃত্বের সঙ্গে জড়িত এবং মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এই হত্যাকাণ্ডের মূলহোতা আপন, যিনি এসএস পাইপ দিয়ে এসআই আলতাফকে আঘাত করে।

র্যাবের ভাষ্য, এসআই আলতাফকে পুলিশ সদস্য হিসেবে টার্গেট করে হত্যা করা হয়নি; অভিযুক্তরা নেশাগ্রস্ত ছিল এবং একটি অপরাধের ঘটনায় বাধা দিতে গিয়ে ঘটনাচক্রে তিনি হামলার শিকার হন। স্থানীয় একটি ঝামেলা মীমাংসা করতে গিয়েছিলেন তিনি, কিন্তু হামলাকারীরা তার কথা শোনেনি।

র্যাব-১০-এর অধিনায়ক আরও বলেন, জনসম্মুখে অপরাধ সংঘটিত হলেও অনেকে ছবি তুলে ঘটনাস্থল থেকে সরে গেছেন, যা মানবিক স্খলনের উদাহরণ। তিনি আইনে সাধারণ মানুষকে অপরাধী আটকে পুলিশের কাছে সোপর্দ করার বিধান থাকলেও তা পালন না করার জন্য ক্ষোভ প্রকাশ করেন।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!