রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর মোহাম্মদপুরের বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলিতে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হন।
তবে তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া কোন বিষয়কে কেন্দ্র করে গোলাগুলির এ ঘটনা ঘটেছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!