উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রাজধানীর শাহবাগ ও বাড্ডা থেকে অজ্ঞাতনামা ২ মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ ও বাড্ডা থেকে অজ্ঞাতনামা ২ মরদেহ উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর শাহবাগ ও বাড্ডা এলাকা থেকে অজ্ঞাতনামা দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলসংলগ্ন ফুটওভার ব্রিজের পাশ থেকে ৩৫ বছর বয়সী এক যুবকের এবং বিকেল ৩টার দিকে বাড্ডার গুদারাঘাট লেকপাড় থেকে ৫০ বছর বয়সী আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, বিকেল ৩টার দিকে কবি সুফিয়া কামাল হলের বিপরীত ফুটওভার ব্রিজের পাশে মৃত অবস্থায় পড়ে ছিল ওই ব্যক্তি। পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এসআই আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।

অন্যদিকে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, সকালে সংবাদ পেয়ে বাড্ডা গুদারাঘাট লেকপাড় এলাকা থেকে ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!