উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া
লেখা বড়/ছোট করুন:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো সফলভাবে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এ জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) ‘বি-টু’ বা ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ অনুমোদন দিয়েছে ।

বায়রা চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, এ অনুমোদনের ফলে চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন শুরু করা সম্ভব হয়েছে। এটি বিদ্যুৎ উৎপাদনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয় ।

এর আগে কেন্দ্রটির স্বয়ংক্রিয় চাপ প্রশমন সেফটি ভালভে (পিওআরভি/পিওএসভি) জটিলতা দেখা দেয়। রাশিয়ার বিশেষজ্ঞদের সহায়তায় সেটি সমাধান করা হয় এবং সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয় ।

প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন জানান, সব নথি বায়রাকে জমা দেওয়া হয়েছে এবং অনুমোদন পেয়ে পরবর্তী ধাপে এগোনো হচ্ছে ।

এখন রিঅ্যাক্টরটি ধীরে ধীরে শক্তি বাড়ানোর প্রক্রিয়ায় যাবে। ধাপে ধাপে ৩০০ মেগাওয়াট পর্যন্ত পৌঁছালে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রকল্প সূত্রে জানা গেছে, ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে ।

বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের আগে বায়রার কাছ থেকে আরও দুটি অনুমোদন (সি ও ডি) নিতে হবে ।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!