উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রূপপুর গ্রিন সিটির কক্ষ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

রূপপুর গ্রিন সিটির কক্ষ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
লেখা বড়/ছোট করুন:

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আওতাধীন গ্রিন সিটি আবাসন থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মে) বেলা ১১টার দিকে গ্রিন সিটির একটি বহুতল ভবনের কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​নিহত ওই রুশ নাগরিকের নাম সের্গেই ভলকভ (Sergei Volkov)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত ছিলেন এবং গ্রিন সিটি আবাসনের একটি কক্ষে বসবাস করতেন।

​প্রকল্প ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে সের্গেই ভলকভকে তার কক্ষে দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সহকর্মীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রকল্প কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

​ঈশ্বরদী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে বা স্বাভাবিকভাবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহটির ময়নাতদন্ত সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি সংশ্লিষ্ট দেশের দূতাবাসে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!