উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রূপসায় ইটভাটায় ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রূপসায় ইটভাটায় ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
লেখা বড়/ছোট করুন:

খুলনার রূপসা উপজেলায় মেসার্স রূপসা ব্রিকস নামের একটি ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামে নিজদের মালিকানাধীন ইটভাটায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা এবং নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ও বর্তমানে যুবদলের কর্মী হিসেবে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট এবং দুই কন্যাসন্তানের জনক।

স্বজনরা জানান, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কারা কী কারণে ফখরুলকে গুলি করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!