রাজধানীর সংসদ ভবন এলাকায় গণপূর্ত অধিদপ্তরের একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ৩টা ১৯ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. শাহাজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদ ভবন এলাকার গণপূর্তের একতলাবিশিষ্ট একটি ভবনের একটি কক্ষে থাকা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের তৎপরতায় বিকেল ৪টার আগেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!