উৎসবের রঙে সাজছে...
জাতীয়

রাজধানীতে ১৭ বছরের গৃহবধূকে গলা কেটে হত্যা, লাপাত্তা স্বামী!

রাজধানীতে ১৭ বছরের গৃহবধূকে গলা কেটে হত্যা, লাপাত্তা স্বামী!
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর শ্যামপুরে এক কিশোরী গৃহবধূকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করার খবর পাওয়া গেছে। নিহতের নাম লাকি (১৭)। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে মিরহাজিরবাগ এলাকার একটি টিনশেড বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের পেছনে নিহতের স্বামীর সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর থানাধীন মিরহাজিরবাগ পাইপ রাস্তা সংলগ্ন ওই টিনশেড ঘরে লাকি তার স্বামীর সাথে বসবাস করতেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘরটিতে লাকির গলা কাটা দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় শ্যামপুর থানা পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামী নিজেই এই ঘটনা ঘটিয়ে গা ঢাকা দিয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!