নিজস্ব প্রতিবেদক :
আসন্ন পিরোজপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় অন্যতম নাম হিসেবে উঠে আসছে বিএনপির নেতা শেখ রিয়াজউদ্দিন রানা।
দলীয় সূত্রে জানা যায়, শেখ রিয়াজউদ্দিন রানা জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
স্থানীয়দের একাংশের মতে, শেখ রিয়াজউদ্দিন রানা নির্বাচিত হলে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব একটি মডেল পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চান। পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, সড়ক-ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, নিরাপদ পানি সরবরাহ এবং নাগরিক সেবার মানোন্নয়নকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছেন।
এদিকে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য, পিরোজপুর পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শেখ রিয়াজউদ্দিন রানার গ্রহণযোগ্যতা রয়েছে বলে আলোচনা রয়েছে। তবে নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক সমীকরণ ও দলীয় সিদ্ধান্তই শেষ পর্যন্ত প্রার্থিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!