উৎসবের রঙে সাজছে...
জাতীয়

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে শ্যামলী সাত মসজিদ রোডের অগ্রণী ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!