উৎসবের রঙে সাজছে...
জাতীয়

শ্যামপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

শ্যামপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
লেখা বড়/ছোট করুন:

রাজধানীর শ্যামপুরে লাকি (১৭) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শ্যামপুরের মিরহাজিরবাগ পাইপ রাস্তার একটি টিনশেড বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে শ্যামপুর থানা পুলিশ।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, বিকেলে খবর পেয়ে মিরহাজিরবাগের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই নারী ঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় পড়ে ছিলেন। তবে ঘরে কাউকে পাওয়া যায়নি। স্বামী পলাতক রয়েছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এসআই আরও জানান, স্বামী সজীবকে নিয়ে ওই বাসায় দেড় মাস ধরে ভাড়া থাকতেন লাকি।

প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, গত রাতে তাদের ঘরে পারিবারিক বিষয় নিয়ে প্রচুর ঝগড়া হয়। এরপর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা সন্দেহবশত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং লাকির মরদেহ দেখতে পান।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!